শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা

সরকার স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা দিয়েছে।

স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা

সরকার স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করছে। আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বৃহস্পতিবার (৪ জুন) সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আয়োজনে 'স্বাস্থ্য খাতের বাজেট' বিষয়ে সেমিনারে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিবছর স্বাস্থ্য খাতের বরাদ্দের একটি বড় অংশ অব্যবহৃত থেকে যায়। এ কারণে আগামী বাজেটে নির্দিষ্ট খাত উল্লেখ করে বরাদ্দ রাখা হবে।

জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় ইউনিয়ন, উপজেলা ও জেলাপর্যায়ে সেবা আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।

এছাড়া, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক তার স্বায়ত্বশাসনের আওতায় রাষ্ট্রায়াত্ত ব্যাংক ছাড়া বাকি সব ব্যাংকের পরিচালক নিয়োগ দেয় এবং সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করে না।

বিজ্ঞাপন