রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
স্বাস্থ্য

ঢাকাসহ ৪০ জেলার জন্য ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ৪০ জেলার জন্য ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঢাকাসহ ৪০ জেলার জন্য ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

দেশের ৪০টিরও বেশি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকেই রোদের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতি বেড়ে গেছে।

তবে, আবহাওয়া অধিদফতর আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, আজ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এই বৃষ্টিপাতের ফলে তপ্ত আবহাওয়া কিছুটা প্রশমিত হবে এবং তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বিজ্ঞাপন