রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
স্বাস্থ্য

হামে প্রাণহানি ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

হামে প্রাণহানি ৬০০ ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে।

হামে প্রাণহানি ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৬০১ শিশু মারা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের শরীরে।

দেশব্যাপী নিশ্চিত হাম রোগীর সংখ্যা বর্তমানে ৯ হাজার ১৯১ জন। এছাড়া, হামের উপসর্গ রয়েছে ৭৪ হাজার ৫৭২ জনের দেহে।

হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে ৫৫ হাজার ৯৪২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন