শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ৫৯৪ জনের প্রাণহানি

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যুর সংখ্যা ৫৯৪।

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট ৫৯৪ জনের প্রাণহানি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৯২ জনের শরীরে, এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪২ জন।

বর্তমানে দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২ জন, এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ১৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ জুন পর্যন্ত ৫০৪ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯০ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন