শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান
স্বাস্থ্য

ডেঙ্গু চিকিৎসায় ১০% বেড ফ্রি, পরীক্ষায় ৮০% ছাড় ঘোষণা

ডেঙ্গু রোগীর চিকিৎসায় ১০% বেড ফ্রি, পরীক্ষায় ৮০% ছাড় ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডেঙ্গু চিকিৎসায় ১০% বেড ফ্রি, পরীক্ষায় ৮০% ছাড় ঘোষণা

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মঙ্গলবার (২ জুন) ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন। চিকিৎসকদের প্রশিক্ষণ, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে মোবাইল কোর্ট পরিচালনা এবং বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড ফ্রি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তবে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ আগামী সপ্তাহ থেকেই শুরু হবে।

দেশের ৬৪টি জেলায় ডেঙ্গু বিষয়ক কর্মশালার আয়োজন করা হবে, যেখানে চিকিৎসকদের পরীক্ষা ও চিকিৎসা প্রোটোকল সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হবে।

এছাড়া, সব বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোট বেডের ১০ শতাংশ সিট খালি রাখতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আগামী ৩ দিনের মধ্যে ফ্রি বেডের সংখ্যা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, ডেঙ্গু ভ্যাকসিন এখনো বিশ্বব্যাপী কার্যকর না হওয়ায় দেশে ভ্যাকসিন দেওয়া হবে না। এদিকে, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে সিটি কর্পোরেশনের সহায়তায় পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

লার্ভা নিয়ন্ত্রণে জমা পানি পাওয়ার ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করা হবে। আগামী শনিবার দেশের সব বিভাগীয় শহরে সচেতনতা বাড়াতে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই ক্যাম্পেইন আগামী ৩ মাস ধরে চলবে।

বিজ্ঞাপন