শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ
স্বাস্থ্য

ডেঙ্গু চিকিৎসার ৮০% খরচ মওকুফের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু রোগীর ৮০% চিকিৎসা খরচ মওকুফের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর।

ডেঙ্গু চিকিৎসার ৮০% খরচ মওকুফের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষাসহ ৮০ শতাংশ খরচ মওকুফ করা হবে। রোগীদের ২০ শতাংশ ব্যয় বহন করতে হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশিজনদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে মোট বেডের ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য ফ্রি রাখতে হবে।

মন্ত্রী আরও জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা সহজলভ্য করতে ডাক্তারদের ভিজিট ও বেড ভাড়া নেওয়া যাবে না। রোগীরা শুধুমাত্র ওষুধ ও খাবারের খরচ বহন করবেন।

তিনি বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সব ধরনের ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষায় ৮০ শতাংশ ফি মওকুফ করা হবে।

এছাড়া, বাড়ির ছাদে বা গ্যারেজে পানি জমে লার্ভা সৃষ্টি হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে। লার্ভা মারার জন্য ভারত থেকে আমদানি করা ট্যাবলেট বদ্ধ পানিতে ব্যবহার করতে নির্দেশ দেয়া হয়েছে।

ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারা দেশে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন