শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামে আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১১০৯

হামে আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১১০৯ জন।

হামে আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১১০৯

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন রোগী। আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

হাম শনাক্ত হয়েছে ১০২ জনের মধ্যে। এ পর্যন্ত সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে।

এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে। হাসপাতাল ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন, আর হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।

বিজ্ঞাপন