বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম উপসর্গে দুই শিশু মারা গেছে, নতুন রোগী ১ হাজার ৪১২

হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১২ জন।

হাম উপসর্গে দুই শিশু মারা গেছে, নতুন রোগী ১ হাজার ৪১২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৮ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর।

সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৬৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৩৩৮ শিশু। এই সময়ে ১ হাজার ২৬০ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং চিকিৎসা শেষে ১ হাজার ১২৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮। এর মধ্যে ২৬ হাজার ৩৭৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এবং ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন