গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৫২৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া, গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।