বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৩৬১

দেশে হামের উপসর্গে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১,৩৬১ জন।

হামের উপসর্গে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৩৬১

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে ১ হাজার ৩৬১ জনকে হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে বর্তমানে হাম ও এর উপসর্গে সারাদেশে মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ জন।

গতকাল সোমবার হাম বা এর উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ওই দিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন, যার মধ্যে ৯৬ জন নিশ্চিত হাম রোগী এবং ১ হাজার ৩২১ জন সন্দেহজনক হাম রোগী ছিলেন।

বিজ্ঞাপন