বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৫১

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৫১ জন।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৫১

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে মঙ্গলবার সকালে জানানো হয়, এই সময়ের মধ্যে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১,৩৫১ জন।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনই শিশু। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মোট ১,২৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, হামে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১০৫ জন।

অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১,৩৬১ জনের।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) হাম বা উপসর্গে সারাদেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। ওইদিন হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ছিল ১,৪১৭ জন।

বিজ্ঞাপন