বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১২

হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি হয়েছে ১৪১২ জন রোগী।

হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১২

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১২ জন রোগী। ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৭৪ জনে।

এছাড়া উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনের শরীরে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন।

হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছে।

বিজ্ঞাপন