বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৩২ জন।

সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম ও উপসর্গের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫২৮ জন।

হামের এই প্রাদুর্ভাবে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এছাড়া, শিশুদের হামের টিকার আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন, টিকা গ্রহণ করা হলে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কমানো সম্ভব।

বিজ্ঞাপন