বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
স্বাস্থ্য

ঘরে ঘরে স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘরে ঘরে স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম চালু হবে, যা তৃণমূল স্বাস্থ্য সেবা পৌঁছে দেবে।

ঘরে ঘরে স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঘরে ঘরে স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে। প্রথম পর্যায়ে ৬ থেকে ১০টি উপজেলার ১টি করে ইউনিয়নে এই কার্যক্রম পাইলট আকারে শুরু হবে।

তিনি বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্যখাত সম্পর্কিত সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, যদি এই স্ক্রিনিং কার্যক্রম সফল হয়, তাহলে এটি সারাদেশে চালু করা হবে। এর মাধ্যমে স্বাস্থ্য সুবিধা তৃণমূল পর্যায়ে আরও ভালোভাবে পৌঁছানো সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ঘরে ঘরে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য মেডিকেল কিট বক্সের ব্যবস্থা করা হবে, যাতে রক্ত, ইউরিন ও ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা যাবে।

গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে প্রতিটি হাসপাতালেতে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গণপূর্ত বিভাগ আজ থেকেই কাজ শুরু করেছে।

স্বাস্থ্যমন্ত্রী খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ ও কুমিল্লায় ২০০ শয্যা বিশিষ্ট ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান। প্রত্যেকটি শিশু হাসপাতালে একটি বিশেষায়িত আইসিইউ থাকবে।

তিনি উল্লেখ করেন, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য ৫টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এছাড়া, ঢাকা মিটফোর্ড হাসপাতালে পুরোনো ভবন ভেঙে নতুন করে নির্মাণের কাজও শুরু হবে।

বিজ্ঞাপন