বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
স্বাস্থ্য

ডিসেম্বরের মধ্যে ৫ বিভাগে শিশুদের ২০০ শয্যার হাসপাতাল উদ্বোধন

শিশুদের স্বাস্থ্যসেবায় ৫ বিভাগে ২০০ শয্যার হাসপাতাল উদ্বোধন হবে ডিসেম্বরের মধ্যে।

ডিসেম্বরের মধ্যে ৫ বিভাগে শিশুদের ২০০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের পাঁচ বিভাগে শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা শিশুদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই উদ্যোগ গ্রহণ করেছি।"

মন্ত্রী এসময় আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর তদন্ত প্রতিবেদনও জমা দেওয়ার কথা জানান। তিনি বলেন, "এই ঘটনার তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।"

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।

মন্ত্রী জানান, ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি ৮টি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল রয়েছে, যেখানে নতুন ভবন প্রয়োজন হলে নতুন ভবন নির্মাণ করা হবে।

চায়না-বাংলাদেশের যৌথ উদ্যাগে ৫টি বড় শহরে ৫টি এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন