মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
স্বাস্থ্য

৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন।

৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি শুক্রবার (৩ জুলাই) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, কিডনি রোগীদের সুবিধার্থে ঢাকা যেতে না হয়, সেজন্য সব উপজেলা হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে।

এছাড়া, নরসিংদীতে আগামীতে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

সরকার জনগণের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন