শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।

হামের উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১,১০৭টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাম বিষয়ক তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

তবে, এই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশের স্বাস্থ্য পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, সাড়ে তিন মাস ধরে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৯টি শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩৬টি শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।

বিজ্ঞাপন