গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭২৪ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের, আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৬৩১ জনের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৪ জন। বর্তমানে হামের উপসর্গ রয়েছে ৯৬৫ জনের শরীরে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১২,২৮৬ জন। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,০২,৯৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬,৪১১ জন রোগী, যাদের মধ্যে ৮২,৭৫৯ জন ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে।