শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭২ জন

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ৯৭২ জন।

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিন শিশুর।

এছাড়া, একই সময়ে ৯৭২ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে দেশে হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জনে পৌঁছেছে। হামের উপসর্গ দেখা গেছে ৮৬ হাজার ৯২৩ জনের দেহে।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭২ জন।

বিজ্ঞাপন