শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ৭৯৬ জন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৯৬ জনের মধ্যে।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত হামের লক্ষণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। এই সময়ে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন।

পরীক্ষায় হামের সংক্রমণ ধরা পড়েছে ১০ হাজার ২৪৮ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বিজ্ঞাপন