বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে দেশে ৬ জনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে দেশে ৬ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩৪।

হাম ও উপসর্গ নিয়ে দেশে ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ২ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ১০৪ জন এবং হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।

এই ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়।

সরকারের স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ২৯৩ জন। এর মধ্যে ২২ হাজার ২০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন