বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে।

রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।

আজ ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস, এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন