মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯০ হাজার ছাড়ালো

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯০ হাজার ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৩৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২৯৯ জন।

এ বছরের শুরু থেকে ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭৫ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। সেপ্টেম্বর মাসেই সারাদেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

বিজ্ঞাপন