দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে। চলতি বছর হাম ও উপসর্গে মোট ১,১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১,০৩২ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে।
একই সময়ে নতুন করে ১,২৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৯,০১৩ জন।