মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি, মোট ২৭১ মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, মোট ২৭১ প্রাণহানি।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি, মোট ২৭১ মৃত্যু

ডেঙ্গু রোগে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে, যার ফলে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৩৬০ জন।

ঢাকা বিভাগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৩০ জন আক্রান্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৬, চট্টগ্রামে ২৭২, খুলনায় ৩০৬, ময়মনসিংহে ৯৮, রাজশাহীতে ১০৫, রংপুরে ৬৬ জন এবং সিলেটে ৯ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন