সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, মোট সন্দেহভাজন রোগী ১,৯৭,৭২২ জন।

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এই হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৬ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৭২২ জন। স্বাস্থ্য অধিদপ্তর এই পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন