সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৬২

ডেঙ্গুতে রোববার ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৬২ জনে দাঁড়িয়েছে।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৬২

ডেঙ্গু জ্বরে রোববার ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন।

ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৮১৬ জন নতুন আক্রান্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০৩, চট্টগ্রামে ৩২৪, খুলনায় ৩৩০, ময়মনসিংহে ৯৯, রাজশাহীতে ২২৪, রংপুরে ৮৩ জন এবং সিলেটে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন