রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জন।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০

সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন। এর মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহজনক হামে ১০৩ জন মারা গেছেন। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক লাখ ৯৬ হাজার ৪১৮ জন।

হামের কারণে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন। স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত এই তথ্য জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন