শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১২২

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১২২।

হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১২২

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১২২।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১,০২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১,১০৯ জনের হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২১,৬৬৬ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।

সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৫,১৯৭। চলতি বছরের ১৫ মার্চ থেকে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১,৭৩,০২৪ রোগী ভর্তি হয়েছে, তাদের মধ্যে ১,৬৭,৭৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

বিজ্ঞাপন