গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা বিভাগে হামের উপসর্গে তিন জন এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২।
১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যেখানে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ২১ হাজার ৬২৩।
এছাড়া, দেশের হাসপাতালগুলোতে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।