শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ৯৭২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ৯৭২ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ৯৭২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭২ জন। হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন এবং ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ৬৮৪ জন রয়েছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৬ জন, খুলনা বিভাগে ২৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, রংপুর বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ভর্তি রয়েছেন।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ৮১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন