বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

দেশের ৪ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদফতর দেশের ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, উত্তর মিয়ানমার, দক্ষিণপূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন