বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা সামান্য কমবে

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা সামান্য কমবে।

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা সামান্য কমবে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়নি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না।

বিজ্ঞাপন