গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে এক শিশু করে মারা গেছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১,৩৪৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ১,১০৮ শিশু হয়েছে। এর মধ্যে ১০১ শিশু নিশ্চিত হামে এবং ১,০০৭ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯১,৭৩১ শিশু।
এছাড়া, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ শিশু, যা মোট আক্রান্তের সংখ্যা ২১,৫২০ শিশুর সমান।
১৫ মার্চ থেকে সারা দেশে হাম সন্দেহে ১,৬৯,৮০০ শিশু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৬২,৮৭৩ শিশু।