বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে দেশে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১০৪

হামের উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১১০৪।

হামের উপসর্গে দেশে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১০৪

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন। এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৩৯২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যা সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে পৌঁছেছে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

বিজ্ঞাপন