বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

দেশের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

দেশের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

মিয়ানমার ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে দেশের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে এসব জেলার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতি অনুযায়ী সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদফতর জনসাধারণকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে আহ্বান করেছে।

বিজ্ঞাপন