বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

দেশের ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ৪ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের আরেক পূর্বাভাসে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৪২ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বান্দরবানে।

বিজ্ঞাপন