বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারী বৃষ্টির প্রভাবে ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

ভারী বৃষ্টির কারণে ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ভারী বৃষ্টির প্রভাবে ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের বেশ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে, রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ষা ঋতুর সঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কক্সবাজার ও বান্দরবান এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নিম্নাঞ্চল ডুবে গেছে এবং বেশ কিছু সড়ক তলিয়ে গেছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানির স্তর বেড়েছে।

সিলেট বিভাগের চারটি জেলাসহ দেশের ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচলে অতিভারী বৃষ্টি হচ্ছে, যার প্রভাব সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের কিছু এলাকায় বন্যার ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন