এক বছর পর পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। বুধবার (৮ জুলাই) বিকেলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়।
ফিরে আসা নাগরিকরা ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। নিজ দেশে ফিরে আনন্দ প্রকাশ করেছেন তারা।
গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইন করে বিএসএফ। পরে ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় মামলা হলে চার ভারতীয় নাগরিক তিন মাস কারাভোগ করেন। পরে আদালতের নির্দেশে তারা সাত মাস চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাড়িতে ছিলেন।
অন্যদিকে, বাকি দুইজনকে আদালতের নির্দেশে গত বছরের ৫ ডিসেম্বর বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।