বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফরিদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা

ফরিদপুরে দুই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা

ফরিদপুর শহরের মেডিকেল কলেজ এলাকার নিউ লাইফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও আলিফ ডিজিটাল ল্যাবকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা ও ইনসানা তানজিন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অপারেশন করার পরে রোগীদের পোষ্ট অপারেটিং রুমে রাখার ব্যবস্থা না থাকায় এবং ওটি কক্ষে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ও বিভিন্ন ঔষধ পাওয়া গেছে। এছাড়াও, হাসপাতালে থাকার কথা থাকা টেকনিশিয়ান ও টেকনোলজিস্টরা অনুপস্থিত ছিলেন।

এই অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় উল্লিখিত প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয় এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

বিজ্ঞাপন