শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুরে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে সার বিক্রিতে অনিয়ম ও অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার দোলান বাজারে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

অভিযানকালে ব্যবসায়ীদের দোকান ও গুদামের স্টক রেজিস্টারে পটাশ সারের উল্লেখিত পরিমাণের সঙ্গে বাস্তব মজুদের বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়। রেজিস্টারে কম পরিমাণ দেখিয়ে বাস্তবে বেশি সার মজুদ রাখার প্রমাণ মেলে। এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়।

নির্মল দাস (৬০), প্রকাশ ট্রেডার্সের মালিক অমূল্য কৃষ্ণ দাসের ছেলে এবং শরীফ ভূইয়া (৩৪), মেসার্স এস এস করপোরেশনের ম্যানেজার মৃত আব্দুল কাশেমের ছেলে, উভয়কে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অত্যাবশ্যকীয় সার বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন