মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

চুয়াডাঙ্গায় অবৈধ সার ও কীটনাশক মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গায় অবৈধ সার ও কীটনাশক মজুতের অভিযোগে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গায় অবৈধ সার ও কীটনাশক মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গায় সরকারি বিধিমালা অমান্য করে অবৈধভাবে রাসায়নিক সার মজুত এবং অননুমোদিত কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১২ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী সোহাগ মিয়া, মোমিনপুর ইউনিয়নের আবু বক্কর মাস্টারের ছেলে এবং স্থানীয় 'সোহাগ স্টোর'-এর স্বত্বাধিকারী। অভিযানকালে ৫৬ বস্তা রাসায়নিক সার ও বিপুল পরিমাণ অননুমোদিত কীটনাশক জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী বাজারে সোহাগ স্টোরে অভিযান চালিয়ে দেখা যায়, সরকারি কোনো অনুমোদন বা ডিলারশিপের বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ সার গুদামজাত করা হয়েছে।

এছাড়া, অননুমোদিত বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রদর্শন ও বিক্রি করা হচ্ছিল। পরে 'সার ব্যবস্থাপনা আইন' ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে ব্যবসায়ী সোহাগ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত ৫৬ বস্তা সার সরকারি হেফাজতে নেওয়া হয়েছে এবং তা ন্যায্য মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে উন্মুক্তভাবে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, স্থানীয় বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করে কৃষকদের প্রতারিত করে বাড়তি মুনাফা লোটার অসৎ উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুত করা হয়েছিল।

তিনি বলেন, সারের বাজার স্থিতিশীল রাখতে এবং কোনো ধরনের অসাধু সিন্ডিকেটের মজুতদারি রুখতে জেলা প্রশাসনের এই কঠোর তদারকি ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন