রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০, লালবাগ বিভাগ থেকে ৪৩, ওয়ারী বিভাগ থেকে ৬০, মতিঝিল বিভাগ থেকে ৬৪, তেজগাঁও বিভাগ থেকে ১০০, মিরপুর বিভাগ থেকে ১১৭, গুলশান বিভাগ থেকে ৪১ এবং উত্তরা বিভাগ থেকে ৪২ জন রয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাত বোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।