রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার ব্রাজিলের পারানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, দুই দিনের রাষ্ট্রীয় শোক
জাতীয়

নরসিংদীতে গ্রীন লাইফ হাসপাতালকে ১.৫ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে গ্রীন লাইফ হাসপাতালকে লাইসেন্স নবায়ন না করার কারণে ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নরসিংদীতে গ্রীন লাইফ হাসপাতালকে ১.৫ লাখ টাকা জরিমানা

নরসিংদী শহরের পুরাতন কান্দাপাড়া এলাকায় অবস্থিত গ্রীন লাইফ (প্রাইভেট) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে মডেল থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাসপাতালটির প্রয়োজনীয় লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা ছিল না। এছাড়া চিকিৎসা সেবা প্রদান ও হাসপাতাল পরিচালনায় আরও বেশ কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া যায়।

লাইসেন্স না থাকা এবং নানা অনিয়মের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এসময় হাসপাতালের এক্স-রে কক্ষটি সিলগালা করার পাশাপাশি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল অসংগতি দূর করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খলিল কায়সার খোকন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার সাহা এবং সদর হাসপাতালের প্যাথলজিস্টরা।

অভিযান শেষে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং চিকিৎসাসেবার মান বজায় রাখতে জেলাজুড়ে এই ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন