মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
জাতীয়

লক্ষ্মীপুরে হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুরে হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ওষুধ রাখাসহ বিভিন্ন অভিযোগে লক্ষ্মীপুরে একটি হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই জরিমানার মধ্যে মিলেনিয়াম হাসপাতালকে এক লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গত সোমবার (৩ আগস্ট) বিকেলে শহরের রামগতি সড়কে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার এ অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নাহিদ রায়হানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লাইসেন্স বিহীন, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কার্যক্রম চালিয়ে আসছিল।

এনএসআই’র তথ্যের ভিত্তিতে শহরের কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় মিলেনিয়াম হাসপাতালকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, আবাসিক ভবনের ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, রেজিস্ট্রেশন ছাড়া ডেঙ্গু টেস্টের কীট রাখা এবং পুরোনো এক্সরে মেশিনে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার দায়ে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার জানান, অভিযানের সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং সুস্থ-সুন্দর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন