রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮, আহত অনেকে

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জন নিহত, আহত অনেকে। উদ্ধারকাজ চলছে।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮, আহত অনেকে

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড় ধসে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করছে।

এদিকে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটির জনজীবন। পাহাড়ধসের কারণে রাঙামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি ও লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কাপ্তাই হ্রদে তীব্র স্রোতের কারণে ছোট নৌযান চলাচলও বন্ধ হয়ে গেছে। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির কারণে প্রশাসন আগের দিনই সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

বিজ্ঞাপন