সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
জাতীয়

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫০, ৮০ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড়ধসে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় ৭৯ হাজার ১৮৭টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট এ দুর্যোগে ৩৪ হাজার ৭২৩ জন মানুষ এখনও ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

বন্যার ফলে ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজারে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যেখানে ২৮ জন মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা।

চট্টগ্রাম জেলায় ১৩ জন, বান্দরবান জেলায় ৬ জন এবং রাঙামাটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, রাঙামাটি ও কক্সবাজারে একজন করে মোট দুজন নিখোঁজ রয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, বন্যায় প্লাবিত হয়েছে ৪০৮টি ইউনিয়ন। এই পরিস্থিতিতে সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন