মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

চট্টগ্রামে বন্যায় সাপের উপদ্রব, ৮৫ জন কামড়ের শিকারে

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় সাপে কামড়ানোর ঘটনা বেড়েছে, ৮৫ জন আক্রান্ত হয়েছে।

চট্টগ্রামে বন্যায় সাপের উপদ্রব, ৮৫ জন কামড়ের শিকারে

চট্টগ্রামের বন্যাকবলিত উপজেলাগুলোতে সাপে কাটার চিকিৎসা নিয়েছেন অন্তত ৮৫ জন। চিকিৎসা নেওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, যাঁরা বাড়ি ফিরে গেছেন, তাঁরা শঙ্কামুক্ত। বিষধর সাপে কাটা তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে সাপে কাটার ঘটনাও বৃদ্ধি পেয়েছে।’

এখন পর্যন্ত ৮৫ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে বিষধর সাপ কেটেছে এবং বাকিদের কেটেছে বিষহীন সাপ।

এই পরিস্থিতিতে বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন কার্যালয় সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন