সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে সরকার

বন্যা পরিস্থিতির কারণে ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে সরকার।

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে সরকার

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ বন্যাকবলিত ১১টি জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

তিনি সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে একটি ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।

মন্ত্রী আরও জানান, প্রয়োজনীয় স্যালাইন, পানি শোধন বড়ি এবং সাপে কাটার ওষুধ এন্টি ভেনমসহ সকল ধরনের মেডিকেল সরঞ্জামের যথেষ্ট মজুদ রয়েছে।

তিনি উল্লেখ করেন, বন্যায় চিকিৎসা জনিত কারণে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে, সাপে কাটা ৯৫ জন রোগী চট্টগ্রাম হাসপাতালে ভর্তি আছেন এবং সবাই সুস্থ আছেন।

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার হাসপাতালের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, তা থেকে সরে আসেনি। তদন্তে সুপারিশ অনুযায়ী আদ দ্বীন কর্তৃপক্ষ কাজ করছে।

মন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কিছু চিকিৎসককে সরিয়েছে এবং বেকারি অপসারণ ও অবকাঠামো সংস্কার করছে। এসব কার্যক্রম পুনরায় পরিদর্শন করা হবে।

বিজ্ঞাপন