মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাগেরহাটে আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে ৫ বিচারপ্রার্থী আহত

বাগেরহাটে আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন।

বাগেরহাটে আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে ৫ বিচারপ্রার্থী আহত

বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলার (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায়। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সুমন দাস, হৃদয় হাওলাদার, হাবিুল্লাহ শেখ, মো. ফিরোজ শেখ ও মোতালেব হোসেন। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এম এম মাহাবুব মোর্শেদ লালন জানান, কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ করে খসে পড়ে। এসময় ওই বারান্দায় দাঁড়িয়ে থাকা সাতজন বিচারপ্রার্থীর মাথায় পলেস্তারা পড়ে আহত হন।

দুর্ঘটনার পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে আহত বিচারপ্রার্থীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

তিনি আরও জানান, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি বেশ পুরানো এবং এতে অনেক স্থানে ফাটল ধরেছে। ভবনের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত মেরামতের জন্য সরকারের গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন বলেন, আহত পাঁচজনের অবস্থা গুরুতর নয়। তবে তাদের মাথা, ঘাড় ও পায়ে আঘাত লেগেছে এবং হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন